শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

ময়মনসিংহের অ/পরাধ দম/নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।

ময়মনসিংহ জেলার অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান জানিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেছেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ এই তিনটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। তাই এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

রবিবার (১২ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো ত্বরান্বিত করার মাধ্যমে ময়মনসিংহকে অপরাধমুক্ত বাসযোগ্য একটি নিরাপদ জেলা উপহার দিতে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং সামাজিকভাবে আরও নিরাপদ অবস্থানে পৌঁছাবে।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin