শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

ক্ষেতলালের করিমপুর ত্রিমোহনী বাজারে অ/ভিযান: ৭২ বোতল যৌ/ন উ/ত্তেজক সিরাপ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩৮ Time View

মো. দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার করিমপুর ত্রিমোহনী বাজারে অভিযান চালিয়ে ৭২ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্ষেতলাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় মোঃ মিলটন ইসলাম ২৮, পিতা- মোঃ হাফিজুল ইসলাম, গ্রাম- পূর্ব শাখারুঞ্জ, থানা- ক্ষেতলাল এর দোকান থেকে সরকারের অনুমোদনবিহীন বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ক্ষেতলাল থানা পুলিশ।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, নকল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো ব্যবসা বরদাশত করা হবে না।

যৌন উত্তেজক সিরাপ শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর,

চিকিৎসকদের মতে,অনুমোদনহীন এসব সিরাপে সাধারণত স্টেরয়েড, সিডেনাফিল বা অতিরিক্ত ক্যাফেইনের মতো ক্ষতিকর উপাদান মেশানো থাকে। সাময়িক উত্তেজনা দিলেও এর দীর্ঘমেয়াদি ব্যবহারে শরীরের বড় ক্ষতি হয়।

যে ক্ষতিগুলো হতে পারে, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ,হঠাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
কিডনি ও লিভারের ক্ষতি,কিডনি বিকল ও লিভার সিরোসিস হতে পারে।
স্নায়ু ও মানসিক সমস্যা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, অস্থিরতা, বিষণ্ণতা ও স্থায়ী যৌন অক্ষমতা দেখা দিতে পাারে ডায়াবেটিস ও হরমোনের সমস্যা,রক্তে শর্করা নিয়ন্ত্রণ নষ্ট হয় এবং পুরুষ হরমোনের ভারসাম্য নষ্ট হয়।
একবার ব্যবহার করলে পরবর্তীতে স্বাভাবিকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন কঠিন হয়ে পড়ে।

যৌন সমস্যা থাকলে লজ্জা না করে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। ফার্মেসি থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ কিনবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin