শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

এনসিপির বরিশাল মহানগর কমিটিতে জামায়াতের দুই সাবেক নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

জামায়াতে ইসলামীর দুই সাবেক নেতাকে নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।

এনসিপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিজানুর রহমান খানকে আহবায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া একজনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, তিনজনকে যুগ্ম আহবায়ক করা হয়। কমিটিতে অ্যাডভোকেট জাকির হোসেন ও মো. সবুজ হাওলাদারকে করা হয়েছে সিনিয়র যুগ্ম সদস্য সচিব। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ছয় জনকে।

কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ জানান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির মেয়াদ আগামী ছয় মাস। এরমধ্যে আগামী এক মাসের মধ্যে কমিটির পরিধি আরো বাড়ানো হবে।

কমিটিতে সদস্য সচিব এম আনোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন জামায়াত নেতা ছিলেন এ প্রশ্নের জবাবে সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ সাংবাদিকদের জানান, দুই জনেই জামায়াত থেকে পদত্যাগ করেছেন। তারপর আমাদের কমিটিতে এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin