বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের খাগডহর ইউনিয়নের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন পিআইও মনিরুল হক ফারুক রেজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৮জুলাই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা প্রকাশিত জেলা প্রশাসক সাইফুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয় ময়মনসিংহ সদর উপজেলা ভেটেনারী সার্জনকে ময়মনসিংহ সদরের ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাব মোতাবেক উক্ত কর্মকর্তার বদলী হওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও জনসেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর খাগডহর ইউনিয়নের মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মনিরুল হক ফারুক রেজা ।

স্থানীয়রা আশা করছেন, তার দক্ষ নেতৃত্বে ৯নং খাগডহর ইউনিয়নের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সাথে একজন দক্ষ ও জনবান্ধব সরকারী কর্মকর্তাকে খাগডহর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে নিযুক্ত করায় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin