
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিনটি কবরের কঙ্কাল চুরির হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থানের এ ঘটনা ঘটে। ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুল নামে একজন মারা গেলে শনিবার দুপুরে তার দাফন কার্য শেষ করে স্বজনেরা বাড়ি ফেরার সময় জনৈক আবুল কালাম আজাদের কবরের পাশে মাটির উপর চুল ও দাঁত পড়ে থাকাতে দেখতে পায়। এ কবরের পাশে একই গ্রামের একিন উদ্দীনের স্ত্রী তসলিমা খাতুনের কবর খুড়া দেখে সন্দেহ হয় স্বজনদের। পরে দেখা যায় একে একে তিনটি কবর খুড়া হয়েছে। এসব কবর দুই থেকে আড়াই বছরের পুরাতন। স্বজনদের ধারনা এসব কবরের কঙ্কাল চুরি হয়েছে। পীরগঞ্জ থানার এসআই মুরাদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য এই কবরস্থানে গত দুই বছর আগে ১৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনটি কবরের মাটি খুড়া দেখা গেছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কিনা তা এখনেই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত,
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার ‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম, ৮ নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।
আলোচনা সভা শেষে পীরগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় যাঁরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।