শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নড়াইল জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০জুলাই) বিকাল ৪টায় নড়াইল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রবেশদ্বারে সকলকে রজনীগন্ধা ও গোলাপের স্টিক হাতে তুলে দিয়ে বরণ করে নেয় জেলা এনসিপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দ।উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সভায় জেলার তিনটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং কেন্দ্রীয় কর্মসুচির জুলাইযাত্রা উপলক্ষে আগামী ২৫ জুলাই নড়াইলে জুলাইযাত্রা সফল করার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপি’র আহ্বায়ক মুন্সী জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুজ্জামান, নাজমুল হাসান, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, এসএম এখলাসুর রহমান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব শাহজাহান সাজু, যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক দেব কুমার ঘোষ,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আশিক মোল্যা ও শাহান সরদার, প্রমুখ।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin