শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাজুল হক ইজাজের প্রার্থীতা ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

​মোঃ‌মিজানুর রহমান, কালকিনি প্রতিনিধি:
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে ব্যানার, ফেস্টুন আর গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে এলাকা। এরই ধারাবাহিকতায় শিকারমঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন এলাকার কৃতি সন্তান ইজাজুল হক ইজাজ।
​তিনি শিকারমঙ্গল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ফজলুর রহমানের বড় ছেলে। শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে সুপরিচিত ইজাজুল হক ইজাজ বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘বাংলাভিশন’-এর দক্ষিণ কোরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
​প্রার্থীতা ঘোষণার পর ইজাজুল হক ইজাজ জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং শিকারমঙ্গল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। মরহুম পিতার আদর্শকে বুকে ধারণ করে অবহেলিত মানুষের অধিকার আদায়ে তিনি কাজ করতে চান।
​এদিকে শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ইজাজুল হক ইজাজের প্রার্থীতার খবর ছড়িয়ে পড়ায় শিকারমঙ্গল ইউনিয়নের সাধারণ ভোটার এবং তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকার উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে ভোটাররা তাকে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin