বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সলঙ্গায় একসঙ্গে চি/রবিদায় মা-ছেলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় নানাবাড়ি থেকে ফেরার আনন্দ মুহূর্তেই নেমে আসে মৃত্যুর নির্মম ছায়া।সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন বছরের শিশু সন্তান।হৃদয়বিদারক এ ঘটনায় শোকে মুহ্যমান স্বজনরা,স্তব্ধ পুরো এলাকা।
জানা যায়,তিন বছরের শিশু আরিয়ান নানাবাড়ি যাওয়ার জন্য বায়না ধরলে বাবা-মা তাকে নিয়ে নলকার তিন নান্দিনা দক্ষিণপাড়া গ্রামের নানা নজরুল ইসলামের বাড়িতে যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে নিজ বাড়ি কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামে ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
ঢাকা–বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শিশুটির বাবা।তবে তিনি ও আরও কয়েকজন আহত হন।
আজ শুক্রবার নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়,চারদিকে শুধু কান্না আর শোকের মাতম।উঠোনজুড়ে স্বজনদের আহাজারি,আর ঘরের ভেতরে স্ত্রী-সন্তান হারানো বাবার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।ছোট্ট আরিয়ানের ছবি বুকে জড়িয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন বাবা।তার কান্নায় উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,আল্লাহ আমার বুকটাই খালি করে দিলেন। আমি সবকিছু হারালাম।বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী,তা যার সন্তান হারিয়েছে সেই শুধু বুঝবে।
একটি সুখের পারিবারিক সফর যে এভাবে চিরবিদায়ের যাত্রায় পরিণত হবে,তা কেউ কল্পনাও করতে পারেননি কেউ। মা-ছেলের একসঙ্গে চলে যাওয়ার এই মর্মান্তিক ঘটনায় নুরনগরসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin