বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

র‌্যাব-১২ এর অভিযানে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ ২ জন মা/দক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৮ জুলাই ২০২৬ খ্রিঃ বিকাল ১৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণচড়া গ্রামস্থ ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মহাসড়কের সাথে খোলা জায়গায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা ও ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ রবিউল ইসলাম(৫৪), পিতা-মৃত মসলেম মন্ডল, সাং-মুসলিম নগর, ২। মোঃ তহিদুল ইসলাম(৩৮), পিতা-মৃত আসাদুল মেকার, সাং-মিলেরপাড়, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং স্ক্যাফ সিরাপ মাইক্রোবাস যোগে বহন পূর্বক নিজেদের হেফাজতে রেখে ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin