বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

এক দশকে ১,৫০০ স্বাভাবিক প্র/সব, তেঁতুলিয়ার লিলি এখন গর্ভ/বতী মায়েদের ভরসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩১ Time View

বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজিপাড়া কমিউনিটি ক্লিনিক। ছোট্ট এই ক্লিনিকটি এখন গর্ভবতী মায়েদের ভরসার ঠিকানা। এর পেছনে রয়েছেন একজন স্বাস্থ্যকর্মী মেহেরুন নেহার লিলি। গত এক দশকে তিনি প্রায় ১ হাজার ৫০০ প্রসূতির স্বাভাবিক প্রসব করিয়ে এলাকায় অনন্য আস্থা অর্জন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকের একটি কক্ষে রোগীদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন লিলি। শিশুদের নিয়ে এসেছেন অনেক মা। গর্ভবতী নারীদের স্বাস্থ্যপরামর্শ দেওয়া, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ সবই চলছে একসঙ্গে।

১৯৯৮ সালে স্থানীয় বাসিন্দা রমিনা খাতুনের দেওয়া জমিতে প্রতিষ্ঠিত হয় কাজিপাড়া কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটি থেকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল প্রায় ৩৫ কিলোমিটার। দূরত্ব ও যাতায়াতের ভোগান্তির কারণে প্রসবব্যথা উঠলেই এখন অনেক পরিবার ছুটে আসে এই ক্লিনিকে।

জানা গেছে, ২০১১ সালে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে চাকরিতে যোগ দেন মেহেরুন নেহার লিলি। ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ছয় মাসের কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট (সিএসবিএ) প্রশিক্ষণ শেষে ২০১৫ সালের শুরু থেকে স্বাভাবিক প্রসবসেবা চালু করেন।

প্রথম প্রসব করানোর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লিলি বলেন, প্রথম ডেলিভারির সময় খুব ভয় কাজ করছিল। কিন্তু আল্লাহর রহমতে এক ঘণ্টার মধ্যেই সুস্থভাবে বাচ্চার জন্ম হয়। ওই সফলতার পর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।
তিনি জানান, শুরুতে মানুষ দ্বিধায় থাকলেও ধীরে ধীরে তার ওপর আস্থা তৈরি হয়। বর্তমানে দূর-দূরান্ত থেকেও প্রসূতিরা আসেন। এখন পর্যন্ত তার করানো স্বাভাবিক প্রসবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ টি।
লিলি বলেন, প্রতিটি মাকে আগে থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিই। প্রসবব্যথা শুরু হলে দ্রুত যোগাযোগ করতে বলি। ঝুঁকিপূর্ণ রোগী হলে যথাসময়ে হাসপাতালে পাঠিয়ে দিই। তবে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন হাসপাতালে নেওয়ার সুযোগ থাকে না। তখন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়।
তিনি আরও বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন মানুষের সেবা দিই। সবচেয়ে ভালো লাগে, যেসব শিশুর জন্ম আমার হাতে হয়েছে, কয়েক বছর পর তাদের মায়েরা আবার সেই সন্তানকে নিয়ে চিকিৎসা নিতে আসেন। তখন মনে হয়, নিজের সন্তানের মতোই তাদের বেড়ে ওঠা দেখছি।

স্থানীয় কুলসুম আক্তার বলেন, এই কমিউনিটি ক্লিনিক আমাদের গরিব মানুষের অনেক উপকার করে। এখানে নরমাল ডেলিভারি হয়, ওষুধও পাওয়া যায়। বাইরে গেলে অনেক টাকা লাগে, এখানে সেই চাপ নেই।

লাইলি আক্তার বলেন, বাড়ির কাছেই হাসপাতাল হওয়ায় খুব সুবিধা হয়। আমার বড় মেয়েরও এখানে স্বাভাবিক প্রসব হয়েছে। দূরে যেতে হয়নি।

লিপা আক্তার বলেন, আমার দুটি সন্তানই এই ক্লিনিকে হয়েছে। এখানে কোনো বড় খরচ নেই। তাই এলাকার মানুষ নির্ভয়ে আসে।

স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, এখানে প্রায় দেড় হাজারের মতো স্বাভাবিক প্রসব হয়েছে। বাইরে গেলে অনেক টাকা লাগে। তাই এই কমিউনিটি ক্লিনিকটি এলাকার মানুষের জন্য বড় আশীর্বাদ।

মনসুর আলী বলেন, আমরা গরিব মানুষ। দূরে হাসপাতালে যাওয়া আমাদের পক্ষে কঠিন। এই ক্লিনিক থাকায় আশপাশের মানুষ খুব উপকৃত হচ্ছে।

পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, জেলায় ১১০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকটি স্বাভাবিক প্রসবসেবা দেওয়ার ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ। প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট (সিএসবিএ) হিসেবে মেহেরুন নেহার লিলি দীর্ঘদিন ধরে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার মাধ্যমে প্রত্যন্ত এলাকার অনেক গর্ভবতী মা নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin