বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পাইকগাছায় ইয়া/বাসহ একজন গ্রে/ফতার: মোবাইল কোর্টে কা/রাদণ্ড ও অ/র্থদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৮ Time View

পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার সকালে কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃত ব্যক্তির নাম মদন ওরফে মনোরঞ্জন বিশ্বাস (৪০)। তিনি কাশিমনগর গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে এবং কপিলমুনি সংরক্ষিত ইউপি সদস্য কাকুলী বিশ্বাসের স্বামী।গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাশিমনগর গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের যৌথ অভিযান দেশজুড়ে চলমান রয়েছে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে যেকোনো মূল্যে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin