বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝু/কি নিয়ে চলছে যানবাহন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎খুলনার পাইকগাছায় সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় বাস, ট্রাক ও পণ্যবাহী ভারী যানবাহনসহ সব ধরনের পরিবহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। গর্তগুলোতে পানি জমে কাদায় পরিণত হওয়ায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
‎আঠারো মাইল পাইকগাছা সড়কের গদাইপুর বাজারে বাক সরলীকরণ করা রাস্তার মুখে মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাক সরলীকরণ করা হলেও দক্ষিণ পোশের রাস্তায় বাক তৈরি হয়েছে। আর বাকের মুখে বড় গর্ত সৃস্টি হয়েছে। স্থানিয়রা গর্তে ভাঙ্গা ইট ফেলে কিছুটা ভরাট করে বাশেঁ লাল কাপড় বেধে দিয়েছে।
‎উপকূলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছা। প্রতিদিন মাছ, কৃষি ও বাণিজ্যপণ্য ভারি যানবাহনের সরবরাহ করা হয়। তাছাড়া ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহগামী পরিবহন, ট্রাক, বাস, মাইক্রোবাস, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ হাজার হাজার গাড়ী চলাচল করে। গর্তটি সংস্কার না করলে ভেঙ্গে আরো বড়ো হবে বাড়বে দুর্ঘটনা।
‎প্রায়ই অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে গর্ত দেখতে না পেয়ে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
‎খুলনা সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল ইসলাম বলেন, সড়কের গর্তটি খুব দ্রুত মেরামত করে দেওয়া হবে।

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin