বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

রাজশাহীতে হটাৎ বালুর উ/চ্চমূল্য নির্মাণ কাজ ব্যাহত শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১১৪ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীতে সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে বালুর দাম বৃদ্ধি করায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিস্তর নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে নড়েচড়ে বসেছেন প্রশাসন। আজ ৮ জুলাই রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, রাজশাহীর প্রতিনিধি, পুলিশ সুপার, নৌ-পুলিশ এর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর-১ উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ীর প্রতিনিধি, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী সেক্রেটারি, চেম্বার অব কমার্স, সভাপতি REDA এবং সংশ্লিষ্ট ইজারাদারদের সাথে মতবিনিময় করা হয়।

সভায় বালুর উচ্চমূল্য এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ৭৫০ সেফটি ০১ ট্রাক বালুর দাম ১৫ হাজার টাকা উল্লেখ করার বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদারের দৃষ্টি আকর্ষণ করা হলে জানানো হয় যে, পরিবহনের সুবিধার্থে বালুমহাল থেকে নৌপথে বালু পরিবহন করে শহরের একটি নির্ধারিত স্থানে বালু মজুদ রেখে সেখান থেকে নির্মাণ কাজে শহরের বিভিন্নস্থানে বালু সরবরাহ করা যেতে পারে। এক্ষেত্রে বর্ষা মৌসুমে প্রতিটি ৭৫০ সেফটি বালুবাহী ট্রাকের বালুর মূল্য ৫ হাজার টাকা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইজারাদারসহ উপস্থিত সকলেই একমত পোষণ করেন। এছাড়া গোদাগাড়ীর ৫ মৌজা বিশিষ্ট বালুমহাল হতে ৭৫০ সেফটি ০১ ট্রাক বালু সরবরাহের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া আজ ০৭.০৭.২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় ০২ টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বালুর উচ্চমূল্য বৃদ্ধি রোধ এবং স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে মান্যবর জেলা প্রশাসক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin