বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালে রক্তের গ্রুপ নির্নয়ে ভূ/ল, বি/পাকে রোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৩৭ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস ও রক্ত শুন্য রোগীর রক্তের গ্রুপ নির্নয়ে ভূল তথ্যের শিকার হয়েছে হালিমা খাতুন (৫০) নামে এক রোগী। ওই হাসপাতালে রোগীর রক্তের গ্রুপ নির্নয়ে ওপজেটিভ রিপোর্ট দেওয়া হলেও ক্রস মেসিংয়ে বন্ধন ব্লাড ব্যাংক এবং দেশ ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারে এবি পজেটিভ সনাক্ত করা হয়। এতে হালিমা খাতুন নামে ওই রোগী বিপাকে পড়েছেন। রোগীর ক্ষুব্ধ স্বজনেরা বলছেন, ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য সেবার মান খারাপ হওয়ায় ও অদক্ষদের প্যাথলজি বিভাগে বসানোয় অহরহ ঘটছেন নানা ঘটনা। এতে হয়রানীর শিকার হচ্ছেন রোগী সহ স্বজনেরা। তবে দীর্ঘদিন ধরে এমন অবস্থা বিরাজ করলেও নীরব স্বাস্থ্য বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালটি জেলার ডায়াবেটিক রোগীদের একমাত্র ভরসা। প্রতিদিনই এখানে ২৫০-৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। তবে গত ২ জুলাই হালিমা খাতুন নিয়মিত চিকিৎসার জন্য পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালে যান। বর্তমানে হালিমা খাতুনের শরীরে রক্ত সল্পতায় ডা. নাইমের পরামর্শ নেন। পরে তিনি জরুরী ভিত্তিতে রক্ত গ্রহনের পরামর্শ দেন। পরে ৮ জুলাই (বুধবার) সকালে জেলা শহরের প্রাইম ক্লিনিকে রক্ত গ্রহনের জন্য যান হালিমা খাতুন। এসময় প্রাইম ক্লিনিক কর্তৃপক্ষ রক্তের ক্রস মেসিং করার পরামর্শ দেন। পরে বন্ধন ব্লাড ব্যাংক থেকে জানানো হয়, রোগীর রক্তের গ্রুপ ওপজেটিভ নয় বরং এবি পজেটিভ। এসময় দুঃশ্চিন্তায় পড়েন স্বজনেরা। পরে আবারো রক্তের গ্রুপ নির্নয়ের জন্য দেশ ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারে যান তারা। সেখানে রক্তের গ্রুপ নির্নয় করে জানা যায় হালিমার রক্ত এবি পজেটিভ। এভাবে রক্তের গ্রুপ নির্নয়ে দিনভর হয়রানীর শিকার হন ওই রোগীর স্বজনেরা। পরে সন্ধ্যার দিকে এবি পজেটিভ রক্ত দেয়া হয় রোগীকে।
রোগী হালিমা খাতুনের মেয়ে শিউলি আক্তার ক্ষুব্ধ হয়ে বলেন, আমি মায়ের রক্তের গ্রুপ নিয়ে বিপাকে পড়েছি। কারণ ডায়াবেটিক হাসপাতালের মত প্রতিষ্ঠানে ভূল রক্তের গ্রুপ নির্নয় করছে। এই রক্তের গ্রুপের ভুলে যদি আমার মায়ের কোন কিছু হতো তাহলে এর দায়িত্ব কে নিতো। এর আগেও নাকি এই হাসপাতালে এমন ভুল রিপোর্ট দেয়া হতো। শুধু রক্তের গ্রুপের রিপোর্টিংয়ে যদি ভূল হয় তাহলে বাকি স্বাস্থ্য পরিক্ষার রিপোর্ট কি হবে।

তবে রক্তের গ্রুপ নির্নয়কারী আবু বাসার রানা বলেন, আসলে আমার ভূল হয়েছে। তবে আমি সঠিক সেবা দেই। তবে এর বেশি কিছু বলতে রাজি হন নি তিনি।
এবিষয়ে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের ল্যাব ইনচার্জ সাদেকুজ্জামান সোহেল বলেন, আসলে এটি কম্পিউটার মিসটেক। এ ধরনের ভুল আসলে হয় না। তবে ছেলেটি যেহেতু কম বেতনে চাকরি করে তাকে নিয়ে নিউজ না করলেও তো হয় ভাই।
পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। তবে কেউ আমাদের অভিযোগ করেনি এখনো। প্রশাসনিক বিষয় আমি একা মনিটরিং করিনা। তবে যদি আপনার কাছে কোন কাগজপত্র থেকে থাকে আমাকে দিন। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি জানলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।
তবে এ বিষয়ে জানতে পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোছা শুকরিয়া পারভীনকে মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin