বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সাভারে এনসিপির সমাবেশে ক/কটেল বিস্ফো/রণের ঘটনায় থানায় মা/মলা, দুইজনকে গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৮ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক ছাত্রলীগ নেতা ও এক যুবলীগ নেতাকে গ্রেফতার।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক সাবেক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬)ইং সাভার মডেল থানার পরিদর্শক ভারপ্রাপ্ত (ওসি) নূর মোহাম্মদ এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন এবং এ বিষয়ে সাভার মডেল থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা মো. সজিব (৩২)।

পুলিশ জানায়, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে সজিব যুবলীগের কর্মী।

তদন্ত কর্মকর্তা (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের দুইজনকপ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৬ জুলাই সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত সাংবাদিক ও এনসিপির কয়েকজন আহত হন।

এ ঘটনার পর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে ঢাকা জেলা এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, এই ঘটনায় রাতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধী যেই হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin