বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নে লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ এর অধীন নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য লেবার কন্ট্রাক্ট সোসাইটি(এলসিএস) নারী কর্মী নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এলসিএস ৫ জন নারী কর্র্মীকে নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদীন।

এসময় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলামিন, ইউপি সদস্য আইবুল হক, আবু কালাম আজাদ, আতাউর রহমান, মিজানুর রহমান, আনতাজুল হক, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা পারভীন, সাংবাদিক জাবেদুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, এলজিইডির কর্মচারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরো লটারি পদ্ধতি সবার সামনে উন্মুক্তভাবে সম্পন্ন হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে তিন বছরের জন্য ৪১জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই অংশ হিসেবে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩২জন নারী এলসিএস কর্মী নিয়োগে অংশগ্রহন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৫জনের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন, ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন, রাজুগছ গ্রামের সফিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম, বুড়াবুড়ি গ্রামের আবুল হোসেনের মেয়ে আইরিন, তফিজ উদ্দিনের মেয়ে মাসুদা বেগম ও জহিরুল ইসলামের মেয়ে আফরোজা বেগম।

চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এই ধরনের প্রকল্প শুধু রাস্তা মেরামত নয়, নারীর আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নেরও একটি সুযোগ। এ নিয়োগ তাদের আত্মনির্ভশীল করে তুলবে এবং সামাজিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি করবে।’

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin