বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নলছিটিতে হ/ত্যা মামলার আ/সামি জামিনে এসেই সাক্ষীদের হুম/কি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে একটি হত্যা মামলার আসামি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েই মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী মোঃ আল-আমিন নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩০৮) করেছেন।
​জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থানার একটি হত্যা মামলার (মামলা নং- ১৪, তারিখ: ১৪/০৪/২০২৬) এজাহারনামীয় ৩নং আসামি খাগড়াখানা গ্রামের মোঃ রাজ্জাক সিকদার গত ৫ জুলাই হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়। জামিনে আসার পরদিনই ৬ জুলাই সকালে মুখিয়া বাজার এলাকায় প্রকাশ্যেই মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং মামলা না তুললে খুন-জখমের হুমকি দেয়।
​স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্ত হওয়া রাজ্জাক সিকদার এলাকায় চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার এমন হুমকিতে মামলার বাদী ও সাক্ষীদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জিডির প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin