বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশালে সু-সংবাদ পেলেন যুবদল নেতা সুমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

প্রায় দুই বছর পর সু-সংবাদ পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুমনের বহিঃষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ৬ জুলাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারসহ বিভিন্ন এলাকার ছয়জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিঃষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি’র সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিঃষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

একই সঙ্গে জানানো হয়, তারা এখন থেকে দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বাঁধা থাকবে না।

উল্লেখ্য, তার এ বহিঃস্কারাদেশ প্রত্যাহারের প্রায় সাড়ে ছয় মাস পূর্বে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ছাব্বির আহমেদ সুমন হাওলাদারকে সভাপতি ও মিজানুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সুমন সরদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পরে বহিঃস্কার হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin