বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ফুলবাড়ী পিআইওর জুন ক্লোজিংয়ে নীরব লু/টপাট

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ২০২৬-২৬অর্থবছরের (দ্বিতীয়) পর্যায়ের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর (টেস্ট রিলিফ) কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় প্রকল্পের কাজ কাগজে কলমে নামমাত্র করে জুন ক্লোজিংয়ের অজুহাতে প্রকল্প সভাপতি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে প্রকল্পের বিল ও ডিও উত্তোলনে দুর্নীতির মহোৎসবের অভিযোগ উঠেছে। প্রকল্পগুলোতে সাইনবোর্ড ও তার নিয়মাবলী পাওয়া যায়নি। অভিযোগ, প্রথম পর্যায়ের টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সরেজমিনে তদন্ত করে অনিয়ম পাওয়ার পরেও নিরব কৃতপক্ষ।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে কর্মস্থল প্রথম রৌমারী, চিলমারী, নাগেশ্বরী, উলিপুরসহ বর্তমানে ফুলবাড়ী উপজেলায় কর্মরত প্রায় ১০বছর থেকে। উলিপুরে প্রকল্প বাস্তবায়ন না করেই বিল উত্তোলন ও দুর্নীতির দায়ে সেপ্টেম্বর ২০২৩সালে বান্দরবানের থানচিতে বদলি হয়। কয়েক মাসের মধ্যে ফুলবাড়ী উপজেলায় যোগদান করেই পিআই অফিসকে গড়ে তোলেন অনিয়মের স্বর্গরাজ্যে।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ে ফুলবাড়ী উপজেলায় কাবিটা (নগত অর্থ) টিআর ২২টি প্রকল্পে বরাদ্দ ৩৬লাখ ৮১হাজার ১হাজার ৫৮টাকা ৬০পয়সা, কাবিটা ২১টি প্রকল্পে বরাদ্দ ৫৫লাখ ৩৭হাজার ৬শত ৬৩টাকা ৫৭পয়সা, কাবিখা (চাল) দ্বিতীয় পর্যায় ৮টি প্রকল্পে বরাদ্দ ৩৩মেট্রিক টন ৩০কেজি এবং কাবিখা (গম) ৮টি প্রকল্পে বরাদ্দ ৩৩মেট্রিক টন ৩০কেজি প্রাপ্ত বরাদ্দ।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকল্প এলাকায় নামমাত্র করে কাজ করেই বরাদ্দের অর্থ তোলা হয়েছে। এমনকি স্থানীয় লোকজন প্রকল্পের বিষয়ে বিস্তারিত কিছুই জানে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে জড়িতদের যোগসাজশে জুন ক্লোজিংয়ের অজুহাতে প্রকল্পের বরাদ্দ লুটপাটের ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় টিআর প্রকল্প নাওডাঙ্গা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মানিকের বাড়ী হতে জুরানের বাড়ী গামী রাস্তা সিসিকরণ ২লাখ ৫০হাজার, শিমুলবাড়ী ইউনিয়নে নাজিমুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র ক্রয় ১লাখ ৫০হাজার, বড়ভিটা ইউনিয়নে ২নং ওয়ার্ডের কছির উদ্দিনের বাড়ীর সামনের রাস্তায় ইউড্রেন নির্মাণ ২লাখ ৪হাজার, ৪নং ওয়ার্ডের আল আমিন মসজিদের পশ্চিম পার্শ্বে ইউড্রেন নির্মাণ ১লাখ ৪৬হাজার, ভাঙ্গামোড় ইউনিয়নে ১নং ওয়ার্ডের আটিয়াবাড়ী লাল স্কুলের সামনের রাস্তায় ইউড্রেন নির্মাণ করণ ১লাখ ২৭হাজার ৫শত টাকা, ৩নং ওয়ার্ডের উত্তর রাবাইতারী জামে মসজিদ মেরামত করণ ২লাখ ২৫হাজার টাকা বরাদ্দ স্ব-স্ব প্রকল্প সভাপতি যোগসাজশে নামমাত্র কাজ দেখায়ে অর্থ ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় রহিম শেখ, হাফিজুর রহমান, দমির উদ্দিন, মজিবর রহমান, খলিলুর রহমানসহ একাধিক ব্যক্তি বলেন, টিআর প্রকল্প সমুহের কাজ কাগজে কলমে শতভাগ বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দকৃত টাকা আত্নসাৎ করছেন। উপজেলার কোন প্রকার উন্নয়ন হয়নি বরং বাংলাদেশ সরকারের দেশ গড়ার প্রত্যয় ভেস্তে যাচ্ছে। প্রকল্পে ব্যাপক অনিয়ম।

কাবিটা প্রকল্প নাওডাঙ্গা ইউনিয়নে পশ্চিম ফুলমতি রব্বানীর দোকানের সামনে সিসি রাস্তার মাথা হতে গোলজারের বাড়ী গামী রাস্তা সংস্কার ও সিসিকরণ ৩লাখ ৫০হাজার, ২নং ওয়ার্ডের গোড়ক মন্ডল আশ্রয়কেন্দ্র হতে মাদ্রাসা ভায়া আনন্দ বাজার গামী রাস্তা সংস্কার ২লাখ টাকা, শিমুলবাড়ী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইসরাইলের বাড়ীর সামন হতে আব্দুর রহমানের বাড়ী গামী রাস্তা সংস্কার ও সিসিকরণ ৪লাখ ৫০হাজার, ৭নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান নজির হোসেনের বাড়ী সংলগ্ন পাকা রাস্তা হতে জাকির হোসেনের বাড়ী গামী রাস্তা সংস্কার ও সিসিকরণ ২লাখ ৫০হাজার, ফুলবাড়ী ইউনিয়নে ২নং ওয়ার্ড কবির মামুদ নজুর বাড়ী হতে পশ্চিম কবির মামুদ জামে মসজিদ পর্যন্ত রাস্তা সিসিকরণ বরাদ্দ ৩লাখ টাকা, ৭নং ওয়ার্ড খগেন কুমারের বাড়ীর সামনে পাকা রাস্তা হতে জয়নালের বাড়ী পর্যন্ত রাস্তা সিসিকরণ ২লাখ ৬০হাজার, বড়ভিটা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাংলা বাজার পাকা রাস্তা হতে আজিজার রহমানের বাড়ী পর্যন্ত রাস্তা সিসিকরণ ২লাখ ৩৮হাজার, ভাঙ্গামোড় ইউনিয়নে ১নং ওয়ার্ডের সুজনেরকুটি মুকুল মাষ্টারের বাড়ীর পিছন হতে অরবিন্দুর বাড়ী পর্যন্ত রাস্তা সিসিকরণ ২লাখ টাকা, ৮নং ওয়ার্ডের খোচাবাড়ী আমসুর বাড়ী হতে মৃত রজব আলীর বাড়ী পর্যন্ত রাস্তা সিসিকরণ ২লাখ টাকা, ৩নং ওয়ার্ডের জয়নালের বাড়ী হতে নাজির মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ২লাখ ৩৯হাজার ৬শত ৬৩টাকা ৫৭পয়সা ও ৩নং ওয়ার্ডের রাবাইতারী নুরনবী সরদারের বাড়ী হতে হোসেন ব্যাপারীর বাড়ী পর্যন্ত রাস্তা সিসিকরণ ৩লাখ ২৫হাজার টাকায় নির্মাণে নিম্নমানের খোয়া এবং সিমেন্টের ভাগ কম দিয়েছে ঢালাই করেন। স্থানীয় আহমদ আলী, মতিউর রহমান, মাইদুল ইসলাম, জসিম উদ্দিন, জগদীশ রায়, অতুল ব্রমণ, হরিদাস রায়, সাইদুল হক, শুক্কুর আলীসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এসব রাস্তা মেরামতে অমিয়ম ও নির্মাণে নিন্মমানের ইটের খোয়া, বালু ও সিমেন্টের ভাগ কমিয়ে দ্রুত ঢালাই শেষ করেছেন এবং কাজ অনিয়মের মাঝে শেষ করেই সরকারের টাকা আত্মসাৎ করছেন।

কাবিটা চাল প্রকল্প নাওডাঙ্গা ইউনিয়নে পশ্চিম ফুলমতি কলাবাগান সংলগ্ন সালামের বাড়ীর সামনে এইচবিবি রাস্তার মাথা হতে সোহরাবের বাড়ীগামী রাস্তা সংস্কার ৩মেট্রিক টন, শিমুলবাড়ী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের চৌপতি জামে মসজিদের সামন হতে মাখন মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৩মেট্রিক টন, ৫নং ওয়ার্ডের হক বাজার হতে মাইদুলের বাড়ী গামী রাস্তা সংস্কার বরাদ্দ ৫মেট্রিক টন, ৮নং ওয়ার্ডের জমসেদ মেম্বারের বাড়ী হতে শিমুলবাড়ী সিমানা গেট পর্যন্ত রাস্তা বরাদ্দ ৫মেট্রিক টন, ফুলবাড়ী ইউনিয়নে ৮নং ওয়ার্ড চন্দ্রখানা রফিকুলের বাড়ী হতে বজরো ধনীর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৫মেট্রিক টন, বড়ভিটা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের চর বড়লই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে ফজলু মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৪মেট্রিক টন, ভাঙ্গামোড় ইউনিয়নে ৩নং ওয়ার্ডের রাবাইতারী বটতলা বাজার হতে সুরুজ্জামালের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট করণ ৪মেট্রিক টন এবং কাবিটা গম প্রকল্প নাওডাঙ্গা ইউনিয়নে পশ্চিম ফুলমতি কান্দাপাড়া আশরাফুলের বাড়ী হতে শাহ আলীর বাড়ী গামী রাস্তা সংস্কার ৩মেট্রিক টন, শিমুলবাড়ী ইউনিয়নে ৬নং ওয়ার্ডের কাদেরের বাড়ী হতে সুফিয়ানের বাড়ী পর্যন্ত রাস্তা ৩মেট্রিক টন, ফুলবাড়ী ইউনিয়নে ৬নং ওয়ার্ড খড়িয়াটারী আব্দুল লতিবের বাড়ী হতে আঠালের মোড় পর্যন্ত রাস্তা মেরামত ৫মেট্রিক টন, উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করণ ৫মেট্রিক টন, ৯নং ওয়ার্ডের প্রাণকৃষ্ণ খইনির বাজার হতে দক্ষিনে ওয়াবদা বাঁধ পর্যন্ত রাস্তা সংস্কার ৫মেট্রিক টন, বড়ভিটা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মুছল্লীপাড়া জামে মসজিদ হতে হামিদুলের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৪মেট্রিক টন, ভাঙ্গামোড় ইউনিয়নে ২নং ওয়ার্ডের উত্তর রাবাইতারী বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে বেলালের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট করণ ৪মেট্রিক টন গ্রামীন অবকাঠামো উন্নয়নের নামে প্রকল্পগুলোতে হরিলুট। স্থানীয় আব্দুল হাকিম, রইস উদ্দিন, শ্যামল কুমার, কৃষ্ণচন্দ্র রায়, মহিদুল ইসলাম, শমসের আলী, আবুল কালাম আজাদ খুব প্রকাশ করে বলেন, এসব প্রকল্পের বিষয়ে আমরা কিছুই অবগত না। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের ইচ্ছেমতো কিছু রাস্তা মেরামতের নামে নামমাত্র কাজ করেছেন আবার কিছু রাস্তায় কাজ না করেই বিল উত্তোলন করা আত্মসাৎ করেছেন। আমাদের দাবি সরেজমিনে তদন্তপূবর্ক যথাযথ ব্যবস্থা নেয়ার।

নাম প্রকাশে ইচ্ছুক কয়েকজন প্রকল্প চেয়ারম্যানরা বলেন, ইউনিয়ন পরিষদকে শতকরা ২০ভাগ ও পিআইওকে প্রতি লাখে ২০হাজার টাকা দিয়ে চেক উত্তোলন করেছি। পিআইওকে ম্যানেজ করাসহ মাষ্টাররোল অন্যান্য খরচ করে প্রকল্পের কাজ করতে হয়।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুদ্দৌলা এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, সব প্রকল্প তো আমার পক্ষে দেখা সম্ভব নয়। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রথম পর্যায়ের টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পের কাজ সরজমিনে তদন্ত করা হয়েছে এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পুনরায় অভিযোগ পেলে তদন্ত টিম গঠন করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin