বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

প্রশ্ন ফাঁসের কোনো গু/জব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে- ডিসি ফরিদা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১২ Time View

হেলাল শেখঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার (৬ জুলাই ২০২৬) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।

ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান। পরে জেলা প্রশাসক কেন্দ্রের পরীক্ষা কক্ষ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin