
পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসরের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন,৯ নং সেনগা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ওসি তদন্ত আব্দুল হাকিম, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজুল করিম রাজা,
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা , পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদনা নুসরতে খোদা রানা,
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ সম্মাননা স্মারক এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।