বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন 

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ — সবার আগে বাংলাদেশ – এই স্লোগানকে সামনে রেখে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস -২০২৬ উদযাপিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে গাছের চারা রোপণ করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ বিআরডিবি’র উপ-পরিচালক সুজিত কুমার বিশ্বাস। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিআরডিবি অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক, বিআরডিবির সহকারী পরিচালক মনীষা রানী মন্ডল, শস্য উন্নয়ন কর্মকর্তা নয়ন কুমার কুন্ডু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin