
তরিকুল ইসলাম তরুন | কুমিল্লা
কুমিল্লা নগরীর বাটপাড়া এলাকার পুরাতন মসজিদ মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন আলীনুর শামীম, সঞ্চালনা করেন আজহারুল ইসলাম আজাহার,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আলম। তিনি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূলে পুলিশি অভিযানের পাশাপাশি পরিবার, সমাজ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আকসারুল বাসার সোহাগ, বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেন, মো. মাসুদ রানা, দেলোয়ার হোসেন সজল, আবদুল কাদের, অ্যাডভোকেট সোবহান, নাসির উদ্দীন, সফিউল আলম, জাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যুবসমাজকে রক্ষায় সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তারা “মাদককে না বলুন” এই আহ্বান জানিয়ে বলেন, তাদের একটাই দাবি—মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং বাটপাড়া এলাকা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা। এ লক্ষ্য অর্জনে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।