বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

শীর্ষ মা/দক কারবারি জাহাঙ্গীর আলমকে গ্রেফ/তারের জন্য বাড়ীতে অভিযান,পালি/য়েছেন পেছন দরজা দিয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০৭ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে পুলিশ খুঁজছে। তাঁকে ধরতে ইতিমধ্যে বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি। পুলিশ যাওয়ার আগেই তিনি বাড়ির পিছন দরজা দিয়ে পালিয়ে গেছেন। । তাঁকে যেকোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

‘মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে’ গত মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মাদক সিন্ডিকেটের সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন হেরোইন ইয়াবা মাফিয়া জাহাঙ্গীর আলম। এতে অস্বস্তিতে পড়েন অনেকেই। সভায় মাদক কারবারিদের উপস্থিতির বিষয়টিও একজন বক্তার বক্তব্যে উঠে আসে।

এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার বিস্তর লেখা লেখি হয়। ‘মাদক নির্মুল সভায় কারবারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এ বিষয়ে নড়েচড়ে বসে পুলিশ। ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। শুক্রবার রাতে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় জাহাঙ্গীরের বাড়িতে অভিযানে যায় পুলিশ। গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. আব্দুস ছালাম নিজেই এই অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের আগেই জাহাঙ্গীর বাড়ি ছেড়ে পালিয়ে যান। তাঁর বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাঁকে বা কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং-সংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জাহাঙ্গীরের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম গোদাগাড়ী থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বাবা নওশাদ আলী ওরফে নওশাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি একসময় মাদক সেবনও করতেন। তিনি গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। এলাকায় প্রচার রয়েছে, তিনি অথবা তাঁর বাবা ভবিষ্যতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি স্থানীয় মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় তিনটি মাদক মামলা, একটি অস্ত্র মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা এবং যশোর কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় হেরোইন, ইয়াবা ও অস্ত্র উদ্ধারের অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে জাহাঙ্গীর মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। ওমর ফারক চৌধুরী তার বাড়ীতে দলবল নিয়ে দাওয়াত খেয়েছেন। তাঁর বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি, গরু-মহিষের খামার, ট্রাক, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে জাহাঙ্গীর মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। তাঁর বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি, গরু-মহিষের খামার, ট্রাক, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির এক নেতা ও গোদাগাড়ী পৌরসভার মেয়র প্রার্থী বলেন, জাহাঙ্গীর ও তার বাবা মাদক সম্রাট, মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ গড়েছেন। তার বাড়ীতে পুলিশের অভিযান আগাম জানতে পেরে জাহাঙ্গীর পেছন দরজা দিয়ে পালিয়ে যান। প্রাইভেট কারে ঢাকায় আত্নগোপন করেছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর আলম থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁকে গ্রেপ্তারের জন্য ডিআইজি মহোদয় নির্দেশ দিয়েছেন। সার্কেল এএসপির নেতৃত্বে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে, তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin