
পটিয়া প্রতিনিধি।।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের অন্তর্গত চরকানাই জনকল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি জনাব আবু মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার বিকালে
সাধারণ সভা সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার অতীত, বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনার দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংস্থারই সাবেক সফল সভাপতি এবং চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি সাতকানিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জনাব শ. ম. ইসকান্দর। এতে বক্তব্য রাখেন যথাক্রমে সাবেক সভাপতি জনাব আবু মো. আবছার চৌধুরী, মাস্টার নাসির উদ্দিন আহমদ, সহ-সভাপতি জনাব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক পাঠাগার সম্পাদক জনাব মঈনুল কাদের খসরু, বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্থার অন্যতম সদস্য জনাব আব্দুল মালেক, জনাব মো. জসিম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংস্থার কার্যকরী পরিষদের সদস্য জনাব মাস্টার এস. এম. নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, কন্ট্রাক্টর ও সংস্থার কার্যকরী পরিষদের সদস্য জনাব মো. জাহাঙ্গীর আলম, ইউ. পি সদস্য জনাব মনোয়ার হোসেন, ইউ. পি সদস্য জনাব আবুল হাশেম রাবু, সাবেক মহিলা ইউ. পি সদস্য মিসেস হালিমা বেগম। এতে আরও উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মো. হোসেন, সাবেক কার্যকরী পরিষদের সদস্য জনাব মো. হাছান চৌধুরী, জনাব শেখ মো. জাহেদুল হক, জনাব শেখ নূরুল ওয়াহাব চৌধুরী, জনাব শেখ মো: জাহাঙ্গীর আলম চৌধুরী ইরফান. জনাব এস. এম. সোলায়মান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংস্থার সম্মানিত সহ-সাধারণ সম্পাদক জনাব মো. ফোরকান।