রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

তারাগঞ্জে নিহ/ত শিশু সানজিদার পরিবারকে উপজেলা বিএনপির আর্থিক অ/নুদান প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৭ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারাগঞ্জ উপজেলা বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিহতের পরিবারের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন রংপুর জেলা ও তারাগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এরপর দলের পক্ষ থেকে আর্থিক সহায়তার নগদ অর্থ হস্তান্তর করা হয়।
অনুদানের অর্থ হস্তান্তরের সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা আজ এই শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আইনি লড়াই থেকে শুরু করে যেকোনো প্রয়োজনে বিএনপি সব সময় এই পরিবারের পাশে থাকবে।

তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “নয় বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের পর যেভাবে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং গ্রেপ্তারকৃত প্রধান আসামি মুজাহিদসহ এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি দাবি করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলম, উপজেলা ছাত্রদল, যুবদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ জুন নিখোঁজ হওয়ার পরদিন ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে শাইলবাড়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদার চোখ উপড়ানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুজাহিদ ইসলাম নামের একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin