বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তানোর হাসপাতালে মৃ/ত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
অবশেষে উদ্ধার করা হয়েছে রাজশাহীর তানোর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের কক্ষ মৃত এক গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল। বুধবার রাত ১০টার মৃত গৃহবধুর আমশো গ্রামের আত্নীয় স্বজনরা মালি রায়হান আলীকে ধরে হাসপাতালের কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাকের কাছে নিয়ে যান। এসময় গ্রামের লোকজনসহ পুলিশের উপস্থিতিতে মালি রায়হান আলী কানের দুল কুলে নিয়ে গোল্লাপাড়া বাজারের সন্ধ্যা জুয়েলার্সের মালিক বিশ্বনাথ ওরফে বিশুর কাছে বিক্রি করার কথা স্বীকার করেন। এসময় টিএইচও ডাক্তার বারনাবাস হাসদাক সকালে আসার কথা বলে পুলিশসহ সকলকে চলে যেতে বলেন। বৃহস্পতিবার (২জুলাই) সকালে টিএইচও মৃতের আত্নীয় স্বজনকে তার কক্ষে ডেকে নিয়ে কানের দুল হস্তান্তর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তানোর উপজেলার তালন্দ ইউপির সুখদেবপুর গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী লিপি বেগম (৪২) পেশার জনিত কারনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় আত্নীয়রা অটো ভ্যান যোগে তানোর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়। জরুরী বিভাগের বেডে থাকা ওই গৃহবধূর (লাশের) কান থেকে সোনার গহনা (দুল) খুলে নেয় মালি রায়হান আলী। পরে লাশ নিয়ে বাড়ি যাওয়ার পর ওই গৃহবধূর শ্বাশুড়ি কানের গহনা রিং দেখতে না পেয়ে ওই গৃহবধুর বাবার বাড়ি মেডিকেলের পার্শ্বের আমশো গ্রামের আত্নীয়দেরকে বিষয়টি মোবাইল ফোনে অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজে মালি কর্তৃক কানের দুল খুরে নেয়ার প্রমান মিলে। ঘটনার পর থেকে লাপাত্তা ছিলো মালি রায়হান আলী। এনিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। রাতে মালি রায়হান আলী তার বাড়িতে আসলে তাকে ধরে টিএইচও’র কাছে নেয়া হয়।
এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কানের দুল উদ্ধার করে মৃত গৃহবধূর আত্নীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে মালির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন মেডিকেলের মালি রায়হান আলীকে তার কাজ থেকে বিরত রাখা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin