বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ময়মনসিংহ সদরে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের মাঝে শিক্ষাবৃত্তি,সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলায় এডিবির অর্থায়নে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এসময় ২৫ টি সেলাই মেশিন,১৮টি হুইল চেয়ার,৭টি বাইসাইকেল,১ম -৫ম শ্রেণী পর্যন্ত ২৩
জন ও ষষ্ট-দশম শ্রেণির ১৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানসহ উপজেলার ১৪টা উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল সরঞ্জাম তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিব উল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,
কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল,বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin