রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

‎পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও মতবিনিময় করেন এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।

‎পাইকগাছা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ত্রুীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ কয়রা-পাইকগাছা সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।২০২৫-২৬ অর্থ বছরে এডিপির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে পাইকগাছা উপজেলা বিভিন্ন প্রতিষ্টানে ত্রুীড়া সামগ্রী বিতরণ করা হয়।

‎উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি শুরা সদস্য এস এম আমিনুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওলানা বুল বুল আহমেদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আব্দুল খালেক,পৌর আমির ডাঃ আছাদুল হক, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, এ্যাড রুহুল আমিন প্রমুখ।উল্লেখ্য অনুষ্ঠানে উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।পরে দুপুরে পাইকগাছা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ।উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নির্বাহী অফিসার ওয়াসিজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ।বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সরকারি সেবাকে আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

‎প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin