বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম

চাকরির বিধিমালা লঙ্ঘন করায় ভূমি কর্মকর্তাকে অপসারন, অন্যজনের বাধ্য/তামুলক অবসর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশাল ও বরগুনার দুই ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বাধ্যতামুলক অবসরে এবং চাকরি থেকে অপসারন করা হয়েছে। বিভাগীয় মামলার শুনানী শেষে অভিযুক্ত ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করেছেন।

ভূমি অফিসের কর্মকর্তাদের দুনীতি বন্ধ করতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আছমা আক্তার অন্যায়ভাবে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড সংশোধন করেন।

উল্লেখতি কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হওয়া সত্বেও তিনি এমন অনিমের সাথে যুক্ত ছিলেন। বিষয়টি আছমা আক্তার লিখিতভাবে স্বীকার করায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানীতে অভিযোগ প্রমানিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) এর ২০১৮ এর মিধিমালা অনুসারে আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা হয়েছে।

একইভাবে চাকরি বিধি লঙ্ঘন করায় বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে। খাস খতিয়ানভুক্ত জমির রশিদ ও দাখিলা প্রদান করে বেহাত করনে সহায়তার করার অপরাধে তার বিরুদ্ধে উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা হয়।

গত রবিবার শুনানী শেষে বিভাগীয় কমিশনার উল্লেখিত দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করলেও বিষয়টি বুধবার দুপুরের পর প্রকাশ্যে আসে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, বিভাগীয় মামলার পর শুনানী শেষে উল্লেখিত দুই ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন পদক্ষেপে ভবিষ্যতে কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের অনিয়মের সাথে জড়ানো থেকে বিরতো থাকবে বলেও তিনি মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin