বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ওয়ারেন্টভুক্ত আ/সামি হয়েও থানার নতুন ভবন নির্মাণে ঠিকাদারি করছেন হান্নান শেখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৪ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়

পঞ্চগড় সদর থানার একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও সদর থানার নতুন ভবন নির্মাণকাজে ঠিকাদারি করছেন আব্দুল হান্নান শেখ। আদালতের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলেও তিনি প্রকাশ্যে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

হান্নান শেখ পঞ্চগড় শহরের বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী এবং ঠিকাদার। তিনি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হান্নান শেখ গত ৪ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। আদালতের নির্দেশনা ছিল- নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে হবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করা এবং কোনো সাক্ষীকে ভয়ভীতি বা প্রভাবিত না করার নির্দেশও দেওয়া হয়।

উচ্চ আদালতের আদেশের অনুলিপি গত ৩ জুন পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগাম জামিনের মেয়াদ শেষ হলেও হান্নান শেখ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে বলে দাবি মামলার বাদীপক্ষের।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে চলাফেরাই করছেন। সামলাচ্ছেন ব্যবসা এবং ঠিকাদারিও। চলমান সরকারি অসংখ্য প্রকল্পের ঠিকাদার তিনি। শুধু তাই নয়, পঞ্চগড় সদর থানার নির্মাণাধীন নতুন ভবনের ঠিকাদার হিসেবে নিয়মিত কাজ তদারকি করছেন। এরপরও পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকছেন।

মামলার বাদী বলেন, উচ্চ আদালত শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করেননি। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, ঠিকাদারি করছেন। আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে হান্নান শেখ বলেন, আমি এখনো জামিন হইনি। আমি বিনা জামিনে রয়েছি। জামিন হলে সেখানে স্বাক্ষর দিতে হয়। আমি কোনো স্বাক্ষর দেইনি।

নামে প্রকাশে অনিচ্ছুক পঞ্চগড় আদালতের এক আইনজীবী বলেছেন, আগাম জামিন স্থায়ী জামিন নয়। নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করা বাধ্যতামূলক। তা না করলে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষা আর কার্যকর থাকে না এবং মামলার আইনগত অবস্থান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি উচ্চ আদালতের আদেশের কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin