
কে এম সোহেব জুয়েল ঃ
“আমি ভালো কাজের পক্ষে, খারাপ কাজের বিপক্ষে। জনগণই আমার ভালোবাসা, জনগণই আমার শক্তি” এই দৃঢ় অঙ্গীকারকে সামনে রেখে বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণমানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন মো. নুরুল হক খান।
স্থানীয় সামাজিক পরিমন্ডলে দীর্ঘদিন থেকে নুরুল হক খানের সক্রিয় উপস্থিতি রয়েছে। সবসময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন। সততা, নিষ্ঠা, বিনয় এবং শিক্ষানুরাগী মানসিকতার কারণে ইতোমধ্যে তিনি এলাকাবাসীর মাঝে একজন আস্থাশীল ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চরকালেখান ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, নুরুল হক খান একজন শান্ত-শিষ্ট, সৎ ও মানবিক মনোভাবসম্পন্ন ব্যক্তি। সব সময় তিনি ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।
বিশেষ করে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দরিদ্র মানুষের সহায়তায় তাঁর ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী মনে করছেন, দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে নতুন ও সৎ নেতৃত্বের প্রয়োজন। যে কারণে নুরুল হক খানকে তারা একজন সম্ভাবনাময় ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখছেন।
নুরুল হক খান বলেন, জনগণের সেবা করাই আমার জীবনের প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, সততা ও ন্যায়নীতি দিয়ে মানুষের আস্থা অর্জন করা যায়। আগামী স্থানীয় সরকার নির্বাচনে যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে আমি চরকালেখান ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।
দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাওয়া নুরুল হক খান আরও বলেছেন, একটি উন্নত ইউনিয়ন গড়ে তুলতে হলে প্রয়োজন ঐক্য, সহযোগিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। সেক্ষেত্রে জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চরকালেখান ইউনিয়নে উন্নয়ন, শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবো।
সব মিলিয়ে, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতীক হিসেবে নুরুল হক খানকে ঘিরে চরকালেখান ইউনিয়নবাসীর মধ্যে নতুন সম্ভাবনার আলো দেখা দিয়েছে।