
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটেরের সাথে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী ও ক্ষুদ্রনৃ-গোষ্টীর নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন, সোমবার সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শাসসুল ইসলাম
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আতিকুর রহমান, কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মানিক, উপজেলা প্রকৌশলী সদরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিউর রহমান মন্টু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শাওয়াল,
জামায়াত নেতা পালপুর কলেজের প্রভাষক ড. মোঃ ওবাইদুল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি, প্রধান শিক্ষক এম.এন রিদওয়ান ফিরদৌস প্রমূখ।
বীর মুক্তি আজহার আলী বলেন, ভূমি অফিসে খারিজ, নামজারিতে ঘুস বানিজ্য চলছে, গোদাগাড়ী রেজিষ্টি অফিসে সিন্ডিকেট করে দলিল প্রতি ৩০০০ টাকা ঘুষ জোরপূর্বক আদায় করা হচ্ছে। প্রতি সপ্তাহে লাখ লাখ টাকা ভাগ বাটোয়রা হয় এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন, বরেন্দ্র প্রকল্পে পানির পাইপ লাইনের জন্য অর্থ জমা নিয়ে বছরের পর বছর হয়রানীর স্বীকার হচ্ছি, এর কোন প্রতিকার চাই।
কৃষি কর্মকর্তা মরিয়ম আহম্মেদ বলেন, কৃষি প্রধান এ উপজেলায় ধান, গম, ভূট্টা, আলু, টমেটো, পিয়ারা, ড্রাগন, আঙ্গুর উৎপাদন হয় কিন্তু কোল্ড ষ্টোরেজ নাই।
ড. ওবাইদুল্লাহ বলেন, কৃষক সার পায় না, উচ্চ মূল্যে সার কিনতে হয়। উপজেলার বিভিন্ন অফিসে উৎকোচ বানিজ্য চলে এগুলি বন্ধ করতে হবে। সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ একজন ভাল প্রশাসক, জনগনের সেবক ছিলেন, তিনি রাতে সাগরপাড়া মহল্লার একজন অসহায় রোগিকে দেখতে যান এবং সহানুভূতি জানান, যার তিনটি মেয়ে কাজ করার কেউ নেই উনি খবর পেয়ে ছুটে যান, সাহায্য প্রদান ও খাদ্য সহযোগিতা দেন। তিনি মাঠ পর্যায়ে খেলাধুলা, প্রতিটি ইউ.পিতে মিনিপার্ক, চর আষাড়িয়াদহ ইউপির জন্য স্পিড বোটের ব্যবস্থা, চিত্তবিনোদনের ব্যবস্থা করেছেন। শিক্ষকদের সাথে এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খবর নিতেন। স্কুল, কলেজ মাদ্রাসা ভিজিট করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ইউএনও ফয়সাল আহমেদ ভেজাল, বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে ব্যাপক মোবাইল করেছিলেন বলেই ভেজাল, মাদক, বাল্যবিয়ে কমে গিয়েছিল । এককই মন্তব্য করেন, শিক্ষক নেতা এমএন রিদওয়ান ফেরদৌস ও সিনিয়র সাংবাদিক কলামিস্ট হায়দার আলী। এসময় সবাই করতালি দিয়ে সমর্থন করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় মাদককে দেশের জন্য একটি বড় সংকট হিসেবে চিহ্নিত করে, তা নির্মূলে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। মাদক ব্যবসায়ীরা দেশ, জাতি, সমাজের শত্রু, এদের বিরুদ্ধে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহনের নির্দেশ প্রদান করেন এ কর্মকতা।
প্রায়মারী স্কুলের বাচ্চারা রিডিং পড়তে পারে না, শিক্ষক, কর্মচারী নিয়োগে সমস্যা, লোকবল সংকটের কারনে পাঠদানে ব্যাহত হচ্ছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদটি দীর্ঘদিন থেকে শূন্য, বিষয় গুলি গুরুত্বরের সাথে দেখা হবে বলে আশ্বাস দেন। সরকারের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছাতে হবে। মোবাইলের অপব্যবহার করা হচ্ছে এটা কমাতে হবে। আন লাইন জুয়া, যুবসমাজকে বাঁচাতে মাদক বন্ধে সামজিক আন্দোলন করতে হবে। সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা জানেন, কারা মাদক ব্যবসা করেন তাদেকে ধরিয়ে দেন। আসুন সবাই মিলে মাদক বন্ধ করি, সোনার বাংলাদেশ গড়ি।
আব্দুস সালাম বলেন, গোদাগাড়ীতে মাদক একটি বড় সমস্যা, প্রতিটি আইনশৃঙ্খলা সভায় মাদকের ব্যপারে কথা হয়, আলোচনা হয় কিন্তু ১ ভাগ মাদক বন্ধ হয় না। প্রশাসন দৃষ্টি দিলে মাদক বন্ধ হয়ে যাবে। ডিপটিউলের নালা, পরিচালনা, লেয়ার কমে যাওয়ায় পানি কম উঠে কৃষকগন ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাকা জমা দিয়েও পানি লাইনের সমস্যার সমাধান হয় না। সমস্যা দ্রুত সমাধান করা জরুরী।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।