
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে "মেধা - বিজ্ঞান - উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ "এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ী উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে Startup, Science project and Innovation Idea showcasting program অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের সংসদ মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সলের আহ্বায়ক, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবদুর রহমান, রাজশাহী জামায়াতের আমীর, মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আব্দুল খালেক,
শিক্ষাবিভাগের দায়িত্বশীল ড. ওবাইদুল্লাহ
গোদাগাড়ী আফজি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ডাক্তার আব্দুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোঃ মুজিবুর রহমান বলেন, প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে প্রতিভা লুকিয়ে আছে, এ প্রতিভার বিকাশ এমনভাবে ঘটাতে হবে যেন দেশে বিদেশের উপকারে আসে। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যাপক ক্ষতির করেছেন। শরিফ শরিফা কথিত গল্প সাজিয়ে কুরআন, হাদীস, ইসলামকে অবঙ্গা করেছেন। ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করা হয়েছিল। ইসলামী ব্যাংক একটি সুন্দর ব্যাংক ছিল। যে ব্যক্তি এ ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি লুটপাট করেছেন। ডাকাতি করেছেন এ ডাকাত লোককে বর্তমান সরকার ইসলামী ব্যাংককে বসিয়েছেন। তার দ্বারা এ ব্যাংক কোন দিন ভাল থাকতে পারে না।
ধর্মীয় শিক্ষার উপর , গুরুত্ব দিতে হবে। বিগত সরকার গুলি সংসদে একটিও কুরআনের আইন পাস করা হয়নি কিংবা অনুমোদিত হয় নি। সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের দাবী আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহ অফিসার ইসরাত জাহান বলেন, এটা একটি সুন্দর অনুষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষকদের উৎসাহিত করবে। কিন্ত আমরা যখন স্কুলগুলোতে ভিজিটে যায় ছেলে মেয়েরা রিডিং পড়তে পারে। বিজ্ঞানাগার ও ডিজিটাল ল্যাবগুলি ঠিকভাবে চলে না, খোলা হয় না। শিক্ষার্থীরা ঠিকভাবে
ব্যবহারিক জ্ঞান পাচ্ছে না। উন্নত আধুনিক জ্ঞান অর্জন করে দেশের কাজে আসতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে এটা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। অজ্ঞতাকে দূর করতে হলে, আলোর পথে আসতে হলে বিজ্ঞানকে ধরতে হবে। শিক্ষার্থীরা স্মার্ট ফোন ব্যবহার করে, টিকটক করে এটা ঠিক না। শিক্ষকদের আরও পরিশ্রমী হয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে।
উপজেলার ১৬টি স্কুল, কলেজের শিক্ষার্থীগণ বিভিন্নধর্মী প্রকল্প নিয়ে উপস্থিত হয়েছে। তার মধ্যে প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান জেলাতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন বলে জানা গেছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিনিধি
রাজশাহী।