বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক তিন বারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা গ্রেফতার। জানাযায়
রবিবার গতরাত ১টা ৩০ মিনিটে পৌরসভার ৪নং ওয়ার্ডের নিজ বাসা থেকে সিভিল পোশাকে বানারীপাড়া থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
জিজ্ঞাসাবাদ শেষে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জনৈক মোঃ মনির হোসেন সরদারের দায়ের করা পূর্বের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য তিনি পথিতযশা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত মরহুম গোলাম সারওয়ারের আপন ছোট ভাই।