
পুঠিয়া (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টায় পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হায়াত এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনছুর রহমান মাস্টার, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড্যাঃ আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম লাল্টু, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহম্মেদ ও পৌর বিএনিপর সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।