
সাইদুর রহমান মানিক,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রথম ভিসি ড. ইসরাফিল। শিক্ষার্থীরা যেন অন্যান্য বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে এ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আগ্রহী হয় সেই উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে সম্মাননা সভায় তিনি এ সবকথা বলেন।
পীরগঞ্জ প্রেসক্লাবে'র আয়োজনে প্রেসক্লাব হলরুমে ভিসিকে সম্মাননা সভায় আরো বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি মোকাদ্দাস হায়াত মিলন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও।