
হেলাল শেখঃ ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
রবিবার (২৪ মে ২০২৬ইং) দুপুরে
অভিযানকালে তিনি জানান, বাসের টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউন্টার মালিক ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে অতিরিক্ত মূল্য আদায় করা হলে ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং, সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান। এসময় ফলের দোকানে লিচু গণনা করা হয়। তিনি আরো বলেন, আমাদের নিয়মিত এধরণের অভিযান অব্যাহত থাকবে।