
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায়
মাদকবিরোধী ভ্রাম্যমান অভিযানে উপজেলার ঝলমলিয়া থেকে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থান থেকে মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত দু'জনকে আটক করা হয়। আটককৃত সজীব (২৪) ও তুষারকে (২১) ৩ মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (২০মে) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী
মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আগামি দিনেও উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
এদিকে একইদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ ও সার-কীটনাশকের বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
এদিকে স্থানীয়রা অভিযানের ভুয়সী প্রশংসা ও নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি করেছেন।