
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
আজ ১৮ই মে সকালে ঝিনাইদহ আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে কালিগঞ্জ - জীবননগর মহা সড়কের মহেশপুর উপজেলার খালিশপুর সড়কের বজরাপুর গ্রামের চারাবটতলা নামক স্থানে মোটরসাইকেলের উপরেই স্টোক করে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাহাবুর রহমান (৩৫) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।সে মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়িয়া গ্রামের বসতিপাড়ার আলী বক্সের ছেলে। থবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।