কে এম সোহেব জুয়েল,
গৌরনদী প্রতিনিধি।।
গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আত্ম কর্মসংস্থানে উন্নয়ন ও নারীদের সহায়তায় ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬র আয়োজন করা হয়েছে।
গৌরনদী জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপিরআহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির। বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কার্যক্রম নারীদের জীবনের মান উন্নয়ন ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫ জন নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় পঁচিশ হাজার টাকা করে।