
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেছেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ১২ মে মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার মাধ্যমে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক দেবলা শীল, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব মুরশাফুল আলম, হেদায়েত হোসেন, জাহাঙ্গীর হোসেন, আক্তারুজ্জামান খোকন, আসাদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সোহেল, তামিম রায়হান, লিটন গাজী, খাদ্য অফিসের জিএম শাহেদুজ্জামান, মাহবুবুর রহমান, বিকাশ মন্ডল, পবিত্র মন্ডল, প্রণব সরদার, সুভাষ সরকার, কৃষক অনুকূল ব্যানার্জি ও সবুর মোড়ল।
লক্ষমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি এবং ১৪৪০ টাকা মন দরে সরাসরি কৃষকের কাছ থেকে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ৬২৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার। একজন সর্বোচ্চ ৩ এবং সর্বনিম্ন ১ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষকের নায্য মূল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা