
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ কঠোর বার্তা দিলেন নীলফামারী জেলার নবনিযুক্ত সুযোগ্য পুলিশ এসপি ফরহাদ হোসেন খাঁন।
মাদক, অনলাইন জুয়া, থাই লটারী ও অবৈধ ভিসা এবং অনলাইন লোনসহ বাণিজ্যের বিরুদ্ধে আজ থেকে নীলফামারী জেলায় শুরু হয়েছে সমন্বিত অভিযান। অপরাধে জড়িতদের জন্য কঠোর বার্তা "এবার আর ছাড় নয়" সবাই সাবধান হয়ে যান।
জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ও যুগোপযোগী পদক্ষেপ।
দীর্ঘদিন ধরে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
মাদক, জুয়া ও প্রতারণামুক্ত নিরাপদ নীলফামারী গড়তে প্রয়োজন প্রশাসন ও জনগণের সম্মিলিত সহযোগিতা।
সচেতন হোন, অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকুন।