
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন বাসফোর (২২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ রবিবার (১০ মে, ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রিপন বাসফোর তারাগঞ্জ সুইপার পট্টি এলাকার বাবুলাল বাসফোরের ছেলে। পুলিশের দাবি, সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সাথে জড়িত।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, মাছ বাজার এলাকায় মাদকের একটি বড় আসর বসে । এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় রিপনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা বিশেষ কায়দায় রাখা ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল তাকে রংপুর আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।