
ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের এলাকায় বনের সন্নিকটে স্থাপিত অবৈধ করাতকল উচ্ছেদ এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার (৯মে) বিকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে নলমা, মাস্টার বাড়ি মোড় ও শালিয়াবহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ করাতকল বিধিমালা লাইসেন্স ২০১২ লঙ্ঘনে উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান, ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো: সাব্বির হোসাইনসহ ঘাটাইল থানার আওতাধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান বলেন বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মোঃ রায়হান মিয়া
ঘাটাইল,টাঙ্গাইল