
কেএম শহীদুল সুনামগঞ্জ :
সরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অপরাধ দমনে বিভিন্ন মামলায় ১০ আসামীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায় রবিবার দিনও রাতে শহরের বিভিন্ন এলাকায় ও পাড়া মহল্লায় সদর থানার ওসি রতন সেখ পিপিএম " এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় মাদকের সাথে জড়িত পৌর শহরের মধ্য আরপিন নগর এলাকার বাসিন্দা এমদাদুলহক, মাইজবাড়ি বদিপুর এলাকার বাসিন্দা আইয়ূবআলী(২৮), ষোলঘর এলাকার বাদন (২৬), ওয়েজখালী এলাকার আজির উদ্দিন (২৮),জাউয়া বাজারের বাসিন্দা আওলাদ মিয়া (৩২)। বলৎকারের ঘটনায় আকাশ চন্দ্র দাস নামের ১জন, তার পিতার নাম প্রবেশ চন্দ্র দাস সে গোরারং ইউনিয়নের বাসিন্দা। মারামারির অভিযোগে মইনপুর এলাকার বাসিন্দা রাজিব মিয়া,এবং অনলাইন ক্যাসিনো জোয়ার অপরাধে দোয়ারা বাজারের বাসিন্দা লুকমান রশিদ(৪০), ও বালু মহাল মামলায় সদর গড়ের বাসিন্দা মোঃ নজরুল মিয়া এবং নারী শিশু মামলায় গাসিগাওঁ এলাকার বাসিন্দা সুহেল মিয়াসহ মোট ১০ জন আসামীকে আটক করেন সদর মডেল থানা পুলিশ।
এব্যাপারে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।###