
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল থানার বিশেষ অভিযানে ২৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ০৪ মে সন্ধ্যা ৬ টায় অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এসআই মন্টু রহমান ও এএসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আলমপুর ইউনিয়নের পৌলঞ্জ গুড়ুরা তেমাথার বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে আসামীদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
গ্রেফতারকৃতরা মোঃ রাফিউল ইসলাম (২৮), পিতা: মোঃ আব্দুল কুদ্দুস
মোঃ রিফাত (১৯), পিতা: মোঃ বুলু
উভয়ের বাড়ি ফুলদিঘী বাজার, থানা: ক্ষেতলাল, জেলা: জয়পুরহাট।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে মোট ২৯ (উনত্রিশ) পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা একটি শক্তিশালী নেশাজাতীয় ওষুধ হিসেবে পরিচিত।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, “ক্ষেতলাল থানাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।