
হেলাল শেখঃ ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে পুলিশ অধিদফতরের আদেশে শামীমা পারভীনকে ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬ইং) জানা গেছে, নতুন এই দায়িত্বপ্রাপ্তির খবরে পুলিশ সদস্য, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার প্রতি শুভকামনা জানানো হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শামীমা পারভীন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবেন এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।