
মোঃ সুমন ভূঁইয়া-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯নংকলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের চালতা তলা ব্রিজ থেকে আর্শেদের খেয়াঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীন সড়কটির পুনঃসংস্কার কাজ বর্তমানে চলমান থাকলেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে ,মানহীন সামগ্রী দিয়ে কাজ শুরু করায় সড়কের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন,উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিআরডি)।
জানা যায়,এই সড়ক সংস্কার কাজের এর তত্ত্বাবধানে,মেসার্স এস এম ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৯৫৬ টাকা মূল্যের ব্যয়ের বাজেট।এ প্রকল্পের সংস্কার কাজ শুরুতেই স্থানীয়া ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের কাজ করা হচ্ছে।ঠিকাদার রফিকুল ইসলাম,সড়কটি নির্মাণ কাজ ইতিমধ্য বন্ধ রেখেছে,ঠিকাদার নিম্নমানের ইট,খোয়া ব্যবহার করে,সরকারি অর্থের অপচয় করতে, শুরুতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে ঠিকাদার রফিকুল ইসলাম।
এ বিষয়ে ঠিকাদার সাংবাদিকরা রফিকুল ইসলাম'কে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহাম্মেদ সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,সরেজমিনে গিয়ে পরিদর্শন করে আমরা দেখেছি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ শুরু করেছে,এজন্য বর্তমানে সংস্কার কাজ বন্ধ করে, ঠিকাদারকে অবকাঠামো ভাবে উন্নয়নকাজ করার লক্ষ্যে সঠিক মানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার কাজ শুরু করার কথা বলা হয়েছে বলে জানান।