
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) র্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় ব্যাপারীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ শরীফুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শরীফুল হকের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এই অভিযানে অংশগ্রহণ করেন র্যাব-৪ এর অভিযানিক দল (এসআই) মির্জা শাফায়েত, এসআই ছাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।